কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৮:৫৭ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে খোঁজ মিলল ওয়াগনারপ্রধানের

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। ছবি : সংগৃহীত

সশস্ত্র বিদ্রোহের পর রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বিদ্রোহের পর প্রিগোজিনের অবস্থান নিয়ে নানা প্রশ্নের মুখে লুকাশেঙ্কো এ তথ্য জানান বলে জানিয়েছে বেলারুশের সরকারি বার্তা সংস্থা বেল্টা।

গত শুক্রবার রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসরও হয় ওয়াগনার বাহিনী। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কোমুখী পদযাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন।

সমঝোতা অনুযায়ী, পদযাত্রা স্থগিতের বিনিময়ে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ছাড়া ওয়াগনারপ্রধানের বেলারুশে যাওয়ার কথাও ছিল।

তবে গতকাল সোমবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তি করতে পারবেন কিংবা তারা চাইলে প্রতিবেশী দেশ বেলারুশে চলে যেতে পারবেন।

লুকাশেঙ্কো আরও জানান, বেলারুশের সেনাবাহিনীতে ওয়াগনারের মতো ইউনিট থাকলে প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেননিকভের আপত্তি নেই বলে জানিয়েছেন। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীকে প্রিগোজিনের সঙ্গে কথা বলতে নির্দেশও দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X