কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০৭:১১ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হাতে কোরআন নিয়ে যা বললেন পুতিন

কোরআন হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
কোরআন হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ইউরোপে পবিত্র ঈদুল আজহার দিনে কোরআন পোড়ানোর অপরাধে নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। ইরাকের বাগদাদে এ ইস্যুতে পুলিশের সঙ্গে হামলায় জড়িয়েছেন স্থানীয়রা।

এমন পরিস্থিতিতে মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা দেশগুলোকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, অনেক দেশে কোরআন অবমাননাকে অপরাধ হিসেবে বিবেচনা করা না হলেও রাশিয়ায় এটি গুরুতর অপরাধ।

এদিন মুসলিমদের পক্ষ থেকে একটি কোরআন শরিফ উপহার পেয়েছেন পুতিন।

গত বুধবার (২৮ জুন) বিভিন্ন দেশের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে রাশিয়াতেও। এদিন রুশ ফেডারেশনের স্বায়ত্ত্বশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের ডারবেন্ট এলাকার ঐতিহাসিক জুমা মসজিদ পরিদর্শন যান পুতিন। সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি।

ওই সময় রুশ প্রেসিডেন্টকে কোরআনের একটি কপি উপহার দেন প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করে ডারবেন্ট মিউজিয়াম প্রিজার্ভের পরিচালক ভেলি ফাতালিয়েভ বার্তা সংস্থা তাসকে বলেছেন, ‘আমরা প্রেসিডেন্টকে পবিত্র মক্কা থেকে আনা একটি কোরআন উপহার দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X