কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার ২৮ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রোববার রাতে ইউক্রেনের দিকে ৩১টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তবে এদের মধ্যে ২৮টি ড্রোন এবং দুটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। সোমবার (২৫ ডিসেম্বর) এমন দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনের বিমান ও প্রতিরক্ষা বাহিনী ওডেসা, খেরসন, মাইকোলাইভ, দোনেৎস্ক, কিরোভোহরাদ ও খমেলনিটস্কি অঞ্চলে রাশিয়ার ২৮টি শাহেদ অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া অঞ্চল থেকে এসব ড্রোন ছোড়া হয়েছে।

বিধ্বস্ত এসব রুশ ড্রোনের ধ্বংসাবশেষ ওডেসা বন্দরের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান, অচল প্রশাসনিক ভবন ও গুদামঘরের ওপর পড়লে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এ ছাড়া খেরসন অঞ্চলের একটি গুদামে আগুনের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের এক হাজার কিলোমিটার দীর্ঘ যুদ্ধ ফ্রন্টের বিভিন্ন এলাকায় শত্রু পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে মস্কো ও কিয়েভ।

ইউক্রেনের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। রাশিয়ার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X