কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়ার নভোচেরকাস্ক যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
রাশিয়ার নভোচেরকাস্ক যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

কৃষ্ণসাগরের একটি বন্দরে রাশিয়ার বড় একটি যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের এই হামলায় রুশ যুদ্ধজাহাজটির ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কোও বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার ভোরে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার ফিওডোসিয়া বন্দরে এই হামলা হয়েছে। হামলার শিকার যুদ্ধজাহাজটির নাম নভোচেরকাস্ক। গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী একটি ইউক্রেনীয় বিমানের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে রুশ যুদ্ধজাহাজে এই হামলা চালোনার দাবি করেছিলেন ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান। হামলায় যুদ্ধজাহাজটি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

ক্রিমিয়া সরকারের প্রধান সের্গেই আকসিওনভ বলেছেন, হামলায় একজন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া হামলায় বন্দরের ৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্প সংখ্যক মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশচুক ফিওডোসিয়া বন্দরে বড় ধরনের বিস্ফোরণ একটি ফুটেজ শেয়ার করেছেন।

ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত দাবি করেছেন, হামলার শিকার যুদ্ধজাহাজ নভোচেরকাস্ককে পুনরায় সচল করা বেশ কঠিন হবে। জাহাজটি এতদিন ট্যাংক, সাঁজোয়া যান ও সেনা পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল।

রেডিও ফ্রি ইউরোপকে তিনি বলেন, আমরা দেখতে পেয়েছি বিস্ফোরণটা কতটা শক্তিশালী ছিল। এরপরে একটি জাহাজের পক্ষে টিকে থাকা খুব কঠিন। কারণ এটা কোনো রকেট হামলা ছিল না। এখানে গোলার বিস্ফোরণ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১১

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১২

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৪

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৫

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৬

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৭

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৮

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৯

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

২০
X