কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৫০ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা নিয়ে যুক্তরাজ্যের বিরাট সুখবর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বেশ কয়েকটি আরব মুসলিম দেশের নাগরিকদের জন্য ভিসানীতিতে বড় পরিবর্তন এনেছে যুক্তরাজ্য। এসব আরব দেশের নাগরিকদের যুক্তরাজ্য প্রবেশে আর ভিসার প্রয়োজন হবে না। আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে এই সুবিধা চালু করবে ব্রিটিশ সরকার। খবর জিও নিউজের।

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য ছয় দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন— এবং জর্ডানের নাগরিকদের এই সুবিধা দেবে যুক্তরাজ্য। এসব দেশের নাগরিকরা যেন সহজে যুক্তরাজ্য ভ্রমণ করতে পারে সে জন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। ফলে আগামী ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য তাদের শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) লাগবে।

অবশ্য মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নাগরিকরা আগে থেকেই ভিসা ছাড়া যুক্তরাজ্যে প্রবেশ করতে পারেন। তাদের জন্য ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে এই সুবিধা চালু করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, মাত্র ১০ ইউরো দিয়ে এসব দেশের নাগরিকরা যুক্তরাজ্যে যেতে ট্রাভেল পারমিটের আবেদন করতে পারবেন। এই অনুমতি নিয়ে তারা দুই বছর পর্যন্ত ইউরোপের এই দেশে অবস্থান করতে পারবেন।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ২০২৫ সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাল ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার। এই ঘোষণার অংশ হিসেবে জিসিসির ছয় দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালু করা হলো।

অবশ্য যুক্তরাজ্যের অর্থনীতির ক্ষেত্রেও উপসাগরীয় দেশের পর্যটকরা বেশ গুরুত্বপূর্ণ। গত বছর এসব দেশ থেকে প্রায় ৮ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন। এ সময় তারা সেখানে ২০০ কোটি পাউন্ড খরচ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X