কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

কুরিল দ্বীপপুঞ্জ পরিদর্শনে যাবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জ পরিদর্শনে যাওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর খবরভস্কে এক বৈঠকে এমন আগ্রহের কথা জানান তিনি। খবর রয়টার্সের।

ওই বৈঠকে পুতিনকে কুরিলের দক্ষিণের কুনাশির দ্বীপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তারা বলেছে দ্বীপটি বেশ আকর্ষণীয়। দুর্ভাগ্যবশত, আমি একবারও সেখানে যাইনি। তবে আমি অবশ্যই সেখানে যাব।

কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের সঙ্গে রাশিয়ার বিরোধ চলে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সোভিয়েত সেনারা জাপানের হোক্কাইদো থেকে চারটি দ্বীপ দখল করে নেয়। এরপর থেকে সেগুলো মস্কোর হাতেই রয়েছে। এ কারণে দুই দেশের মাঝে এখনো শান্তি চুক্তি স্বাক্ষর হয়নি।

কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত ৫৬টি ছোট-বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ। এটি ওখট্‌স্ক সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করেছে। দ্বীপগুলো জাপানের উত্তর-পূর্বের হোক্কাইদো দ্বীপ থেকে শুরু হয়ে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ পর্যন্ত প্রসারিত। কুরিল দ্বীপপুঞ্জের দ্বীপগুলো ঘন অরণ্যে আবৃত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X