কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারের বিদ্রোহের পর প্রথমবার জনসম্মুখে রুশ প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ছবি : সংগৃহীত

নবগঠিত সেনা ইউনিটের যুদ্ধ প্রশিক্ষণ পরিদর্শনের মাধ্যমে ওয়াগনারের বিদ্রোহের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

ইউক্রেন যুদ্ধে ওয়াগনার যোদ্ধাদের অস্ত্র সরবরাহে ঘাটতির অভিযোগ তুলে রুশ সামরিক নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এ নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সামরিক প্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়ান তিনি।

এমন পরিস্থিতিতে গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন। ঘোষণার পর পর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওইদিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন। ওয়াগনারের বিদ্রোহের পর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে আর জনসম্মুখে দেখা যায়নি।

আজ শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার শুটিং রেঞ্জে প্রতিরক্ষামন্ত্রী সেনাদের টি-৯০ যুদ্ধ ট্যাংক, গাড়ি চালানো, বন্দুক পরিচালনা প্রশিক্ষণ পর্যবেক্ষণ করেন। এ ছাড়া যোদ্ধাদের আধুনিক ইন্টারেক্টিভ সিমুলেটর প্রশিক্ষণও দেওয়া হয়েছে, যা তাদের যুদ্ধ প্রশিক্ষণের সব উপাদান অনুশীলন করতে সক্ষম করবে।

প্রতিরক্ষামন্ত্রী সশরীরে বিভিন্ন পরিবেশ ও ভূখণ্ডে যুদ্ধ অভিযান পরিচালনার জন্য চুক্তিবদ্ধ সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক পোশাক পরে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সেনাদের এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এই প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ ভিডিও কবে ধারণ করা হয়েছে বা কবে তিনি এ প্রশিক্ষণ পরিদর্শন করেছেন, তা জানায়নি মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X