কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্ক থেকে সেই ৫ কমান্ডার নিয়ে গেলেন জেলেনস্কি

চুক্তি ভেঙে শনিবার তুরস্ক থেকে পাঁচ সেনা কমান্ডারকে ইউক্রেনে ফিরিয়ে নিয়ে গেছেন ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
চুক্তি ভেঙে শনিবার তুরস্ক থেকে পাঁচ সেনা কমান্ডারকে ইউক্রেনে ফিরিয়ে নিয়ে গেছেন ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

চুক্তি ভেঙে তুরস্ক থেকে কয়েকজন সেনা কমান্ডারকে নিয়ে গেছে ইউক্রেন। কিয়েভ ও মস্কোর মধ্যে চুক্তি ছিল—ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তুরস্কে থাকবেন এসব কমান্ডার। এরই মধ্যে এ চুক্তি ভঙ্গ করায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

এই পাঁচ কমান্ডার ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী আজভ ব্যাটালিয়নের। বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে তাদের মুক্তি দেয় রাশিয়া। চুক্তি অনুযায়ী তাদের তুরস্কে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ওই চুক্তিতে ১০ বিদেশিসহ প্রায় ৩০০ জনকে মুক্তি দেয় রাশিয়া। বিপরীতে ৫৫ জন রুশ সেনাকে মুক্তি দেওয়ার পাশাপাশি মস্কোপন্থি ইউক্রেনবিরোধী নেতা ভিক্তোর মেদভেদচুককে মস্কোয় যাওয়ার সুযোগ দিয়েছিল ইউক্রেন।

বন্দিবিনিময় চুক্তিতে বলা হয়েছিল, মুক্তি পাওয়া ইউক্রেনের সেনা কমান্ডাররা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ফিরতে পারবেন না। কিন্তু চুক্তি ভেঙে গতকাল শনিবার তুরস্ক সফরে গিয়ে পাঁচ কমান্ডারকে নিয়ে দেশে ফেরেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আজভ কমান্ডারদের ইউক্রেনে ফেরানোর ঘটনা চুক্তির সরাসরি লঙ্ঘন। রাশিয়াকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়ে তুরস্কও চুক্তি ভঙ্গ করেছে।

পেসকভ আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে ইউক্রেন। আর এ জন্যই তুরস্ক থেকে এসব কমান্ডারকে ফেরত নিতে বাধ্য হয়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X