কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারের ভয়ে সীমান্তে সেনা মোতায়েন করছে পোল্যান্ড

পূর্ব সীমান্তে এক হাজারের বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে পোল্যান্ড। ছবি : সংগৃহীত
পূর্ব সীমান্তে এক হাজারের বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে পোল্যান্ড। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের ভয়ে পূর্ব সীমান্তে এক হাজারের বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে পোল্যান্ড। গতকাল শনিবার (৮ জুলাই) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক।

রয়টার্সের খবরে বলা হয়, গত ২৩ জুন সশস্ত্র বিদ্রোহের পর ওয়াগনার যোদ্ধাদের বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারা চাইলে বেলারুশে চলে যেতে পারবেন বলেও জানান পুতিন। এরই মধ্যে গতকাল শনিবার ওয়াগনারের একজন সিনিয়র কমান্ডার জানান, ওয়াগনার যোদ্ধারা বেলারুশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে ওয়াগনার যোদ্ধারা বেলারুশে পুনর্বাসিত হলে এ অঞ্চলে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পোল্যান্ডসহ ন্যাটোর পূর্ব ইউরোপের দেশগুলো।

মারিউস ব্লাসজ্যাক বলেন, ‘১২ ও ১৭তম ম্যাকানাইজড ব্রিগেডের এক হাজারের বেশি সেনা ও প্রায় ২০০ ইউনিট অস্ত্রশস্ত্র পূর্ব সীমান্তে যাচ্ছে। আমাদের সীমান্তে নিরাপত্তাহীনতা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এর আগে গত রোববার বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ৫০০ পুলিশ পাঠানোর কথা জানিয়েছিল পোল্যান্ড।

এদিকে সম্প্রতি বেলারুশ সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে অভিবাসী অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। দেশটির বর্ডার গার্ড জানিয়েছে, গত শুক্রবার দুই শতাধিক মানুষ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছে। এ জন্য বেলারুশকে দায়ী করে আসছে পোল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X