কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১২:১৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

তিন শতাধিক অভিবাসী নিয়ে নিখোঁজ তিন নৌকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিন শতাধিক অভিবাসী নিয়ে স্পেনের কাছে তিনটি নৌকা নিখোঁজ হয়েছে। এর মধ্যে সেনেগাল থেকে দুই শতাধিক অভিবাসী নিয়ে নিখোঁজ হওয়া একটি নৌকার খোঁজ চালাচ্ছেন স্পেনের উদ্ধারকর্মীরা। নৌকাটি ক্যানারি আইল্যান্ডের কাছাকাছি এলাকা থেকে এক সপ্তাহের বেশি আগে নিখোঁজ হয়।

এ ছাড়া শতাধিক যাত্রী নিয়ে অপর দুটি নৌকা নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

দাতব্য সংস্থা ওয়াকিং বর্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ জুন ক্যানারি দ্বীপের উদ্দেশে রওনা হয় নৌকাগুলো। এরপর থেকে সেগুলোর আর খোঁজ পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ অন্য দুই নৌকার বিষয়ে খুব একটা তথ্য পাওয়া যাচ্ছে না।

ওয়াকিং বর্ডার জানিয়েছে, ওই দুই নৌকার একটিতে ৬৫ জন এবং অন্যটিতে ৬০ জন ছিল বলে জানা গেছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, অনেক অভিবাসী ইউরোপের মূল ভূখণ্ডে পৌঁছানোর আশায় আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পাড়ি জমান। পশ্চিম আফ্রিকা ও আটলান্টিকের এ অভিবাসন রুটটিকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, ২০২২ সালে এ রুটে অন্তত ৫৪৩ অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X