কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে ৬০ বিলিয়ন ডলার দেওয়ার আশ্বাস বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল। এতদিন যুক্তরাষ্ট্র থেকে সহায়তা এলেও এখন ইউক্রেনকে নতুন করে সহায়তা দেওয়া নিয়ে মার্কিন ক্ষমতাসীন ও বিরোধী দল বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র্রের সহায়তা ছাড়া যুদ্ধে বেশ বেকায়দায় পড়েছে জেলেনস্কি বাহিনী। এমনকি গতকাল শনিবার ইউক্রেনের প্রধান পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা দখল করে নিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি ও আলজাজিরার।

শনিবার বাইডেন বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমরা সেই অর্থটা পেতে যাচ্ছি, এটা জানাতে আমি আজ বিকেলে জেলেনস্কির সঙ্গে কথা বলেছি।

সেনাদের জীবন বাঁচাতে প্রধান পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে তাদের শনিবার সরিয়ে নেয় ইউক্রেন। মার্কিন কংগ্রেস নতুন সামরিক সহায়তা না দেওয়ায় আভদিভকা যুদ্ধ ইউক্রেনের পরাজয় হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর আভদিভকা শহর দখলের কয়েক ঘণ্টা পরই জেলেনস্কির সঙ্গে কথা বলেন বাইডেন।

কয়েক মাস দেন-দরবার শেষে চলতি সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন মার্কিন ডলারসহ ৯৫ বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এখন সেটি অনুমোদনের জন্য বিরোধী দল রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদে এ সহায়তা বিল পাসের সম্ভাবনা খুব কম।

তবে বাইডেন বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। এখন কিয়েভকে সহায়তা করতে অস্বীকার করা অযৌক্তিক ও অনৈতিক হবে। আমি তাদের প্রয়োজনীয় গোলাবারুদ দিতে লড়াই চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X