কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

৫৯ বছর বয়সে বাবা হলেন বরিস জনসন

বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি। ছবি : সংগৃহীত
বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও বাবা হয়েছেন। গতকাল মঙ্গলবার তার স্ত্রী ক্যারি ইনস্টাগ্রামে নবজাতক কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান। খবর এএফপি

এ নিয়ে অষ্টমবারের মতো বাবা হলেন ৫৯ বছর বয়সি বরিস জনসন। তবে জনসন-ক্যারি দম্পতির ঘরে এটি তৃতীয় সন্তান। ২০২০ সালের এপ্রিলে তাদের ঘরে প্রথম ছেলে উইলফ্রেডের জন্ম হয়। এরপর ২০২১ সালের ডিসেম্বরে ব্রিটিশ এই দম্পতির সংসারে দ্বিতীয় সন্তান জন্ম নেয়।

ইনস্টাগ্রামে পোস্টে ক্যারি লেখেন, ‘পৃথিবীতে তোমায় স্বাগতম ফ্রাঙ্ক আলফ্রেড ওডিসিয়াস জনসন। ৫ জুলাই সকাল সোয়া ৯টায় এই পৃথিবীতে তোমার আগমন।’

ছেলের এমন নাম রাখার কারণে জানিয়ে ক্যারি আরও লেখেন, ‘ধারণা করতে পারেন, আমার স্বামী কেন এ নাম রেখেছেন?’ প্রাচীন গ্রিক পুরাণের প্রতি ভালো লাগা থেকেই ছেলের এ নাম রেখেছেন জনসন।

সেখানে তিনি আরও লেখেন, ‘আমি আমার ঘুমন্ত সন্তানের প্রতিটি মুহূর্ত উপভোগ করি। ওই সময়টায় তার মুখের বুদ্‌বুদ ওঠে। আমার বড় দুই সন্তান তাদের ছোট ভাইকে পেয়ে আনন্দ উত্তেজনায় জড়িয়ে ধরে, যা সবচেয়ে সুন্দর দৃশ্য।’

গত বছর পার্টিগেট কেলেঙ্কারির জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন জনসন। এরপর এ ঘটনায় দেওয়া এক তদন্ত প্রতিবেদনের জেরে গত ৯ জুন সংসদ সদস্য (এমপি) পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

করোনা মহামারি চলাকালে লকডাউনের বিধি ভেঙে নিজ কার্যালয়ে বেশ কয়েকটি পার্টির আয়োজন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বরিস। এগুলো নিয়ে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। এ বিষয়টিই ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X