কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

এবার গাজায় সামুদ্রিক করিডোর খুলছে ইউরোপীয় ইউনিয়ন

গাজার এক-চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ছবি : সংগৃহীত
গাজার এক-চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণসহায়তা দিতে সামুদ্রিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তার পরিমাণ বাড়াতে পশ্চিমা প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার (৮ মার্চ) এই ঘোষণা দেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন। যুক্তরাষ্ট্র গাজায় একটি অস্থায়ী বন্দর নির্মাণ করার কথা বলার পরই ইউরোপীয় কমিশনের প্রধানের এই ঘোষণা এলো। খবর বিবিসি ও রয়টার্সের।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট ভন ডের লেয়েন বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় একটি দাতব্য সংস্থার সংগৃহীত খাদ্য নিয়ে শুক্রবার সাইপ্রাস থেকে একটি নৌযান পরীক্ষামূলকভাবে ছেড়ে যেতে পারে।

তিনি বলেন, আমরা এই সাইপ্রাস সামুদ্রিক করিডোরটি ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে একসাথে চালু করছি। আমরা এখন এই করিডোরটি খোলার খুব কাছাকাছি আছি। আশা করি শনি-রোববার চালু হতে পারে।

তবে গাজার কোন এলাকায় ত্রাণসহায়তা বিতরণ করা হবে সে সম্পর্কে কোনো কিছু জানাননি ভন ডের লেয়েন। এমনকি নিজের বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথাও উল্লেখ করেননি তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন জানান, খাবার, পানি ও ওষুধ বহনকারী জাহাজ যেন ভিড়তে পারে সে জন্য মার্কিন সামরিক বাহিনী গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এই ধরনের একটি বন্দর তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। যদিও গাজার উত্তরের হাসপাতালগুলোতে ইতিমধ্যে খাবার না পেয়ে অপুষ্টিতে ভোগে শিশুদের মৃত্যুর খবর আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১০

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১১

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১২

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৩

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৪

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৫

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৬

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৭

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৮

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৯

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

২০
X