কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৮:৫১ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

ওয়াগনারপ্রধানকে হত্যা করা হয়েছে?

ইয়েভগেনি প্রিগোজিন। ছবি: সংগৃহীত
ইয়েভগেনি প্রিগোজিন। ছবি: সংগৃহীত

ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন হয় নিহত হয়েছেন, না হয় তাকে বন্দি করা হয়েছে। মার্কিন সাবেক এক জেনারেল এমনটাই দাবি করেছেন। শুধু তাই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকটিও ভুয়া বলে দাবি করেছেন তিনি। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেলের নাম রবার্ট আব্রামস। এখন তিনি এবিসি নিউজের কন্ট্রিবিউটর। এবিসি নিউজকে তিনি বলেছেন, আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো—ওয়াগনারপ্রধানকে আর কখনো জনসমুক্ষে দেখা যাবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে।

রবার্ট আব্রামস বলেন, হয় তিনি আত্মগোপনে আছেন, না হয় তাকে কারাগারে পাঠানো হয়েছে, অথবা তার সঙ্গে অন্য কিছু ঘটেছে। কিন্তু তাকে আর দেখতে পাব কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।

পুতিনের ক্ষমতাকে এত বড় চ্যালেঞ্জ জানানোর পর প্রকৃতই প্রিগোজিন বেঁচে আছে বলে মনে করেন কিনা—এমন প্রশ্নে রবার্ট আব্রামস বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না তিনি বেঁচে আছেন। যদি বেঁচেও থাকেন তবে তাকে কোনো জেলে আটকে রাখা হয়েছে।

এ ছাড়াও চার তারকার সাবেক এই জেনারেল পুতিনের সঙ্গে প্রিগোজিনের বৈঠক নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এর আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ২৯ জুন প্রিগোজিনের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর ২৫ জুন রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসরও হয় ওয়াগনার বাহিনী। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কোমুখী যাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন।

যদিও প্রিগোজিন দাবি করেছিলেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X