কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:৫৯ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিলেন পুতিন

বাঁ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের মানে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করা। সোমবার (১৮ মার্চ) নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে পশ্চিমা বিশ্বের প্রতি এই সতর্কবার্তা উচ্চারণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপির।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে পশ্চিমাদের সঙ্গে সবচেয়ে বড় টানাপড়েনে জড়িয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্ক তলানিতে ঠেকেছে। ২০২২ সালের এই যুদ্ধ শুরু হওয়ার পর পুতিন প্রায়ই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি এ-ও বলেছেন, তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন অনুভব করেননি।

গত শুক্রবার (১৫ মার্চ) তিন দিনব্যাপী রুশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। গতকাল সর্বশেষ দেশটির সবচেয়ে পশ্চিমের বাল্টিক সাগরের তীরবর্তী কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন শেষ হয়। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯৫ দশমিক ০৮ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে পুতিন সর্বোচ্চ ৮৭ দশমিক ৩২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

নির্বাচনের এমন ফলাফলের পরই সংবাদ সম্মেলনে আসেন পুতিন। সেখানে রয়টার্সের পক্ষ থেকে রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধের ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে পুতিন বলেন, আধুনিক বিশ্বে সব কিছুই সম্ভব। একটা বিষয় সবার কাছে পরিষ্কার, এমনটা হলে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মাত্র এক ধাপ দূরে অবস্থান করা। আমার মনে হয় না এমন বিষয়ে কেউ আগ্রহ দেখাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১০

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১১

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১২

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৩

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৪

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৬

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৭

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৮

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৯

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

২০
X