কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র বানচাল : গ্রেপ্তার দুই কর্নেল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তবে এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইউক্রেনের সরকারি সুরক্ষা বিভাগের দুই কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।

ইউক্রেনের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসবিইউ বলেছে, এই দুই কর্নেল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির চরদের একটি নেটওয়ার্কের সদস্য। তারা ইউক্রেনের প্রেসিডেন্টের দেহরক্ষীদের মধ্যে এমন লোক খুঁজছিলেন, যাঁরা জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করবেন।

এসবিইউয়ের প্রধান ভাসিল মালিউক বলেছেন, মঙ্গলবার পঞ্চম মেয়াদে শপথ নেওয়ার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যর্থ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রটি “উপহার” হিসেবে দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এসবিইউ দাবি করেছে, রাশিয়ার নিযুক্ত এজেন্ট প্রেসিডেন্ট জেলেনস্কিকে লক্ষ্য করে পরিকল্পিত রকেট হামলা চালানোর আগে একটি সেফ হাউসে চলে গিয়েছিলেন। প্রেসিডেন্টকে নিশানা বানাতে ব্যবহৃত ড্রোনের সব আলামত ধ্বংস করতে রাশিয়া আরেকটি ক্ষেপণাস্ত্র ব্যবহারের পরিকল্পনা করেছিল।

এসবিআই বলেছে, ভলোদিমির জেলেনস্কি ছাড়াও শত্রুরা ইউক্রেনের গোয়েন্দা প্রধান ভ্যাসিল মালিউক, প্রশাসনের প্রধান কিরিল বুদানভ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

ইউক্রেনীয় এই গোয়েন্দা সংস্থা বলেছে, সামরিক আইনের আওতায় রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাস্তবায়নের প্রস্তুতির অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাড়া দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১০

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১১

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১২

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৩

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৪

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৫

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

১৬

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

১৭

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

১৮

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

১৯

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

২০
X