মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৭:৪৮ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আইসিজের কাঠগড়ায় ইসরায়েল, খালাস পেতে যা বলল

আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে ইসরায়েলের আইনজীবীরা। ছবি : বিবিসি
আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে ইসরায়েলের আইনজীবীরা। ছবি : বিবিসি

গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। শুক্রবার ( ১৭ মে) নেদারল্যান্ডসের দ্য হেগে আদালতের কার্যালয়ে ইসরায়েল তার পক্ষে যু্ক্তিতর্ক তুলে ধরে। তারা বলে, দক্ষিণ আফ্রিকা মিথ্যা অভিযোগ করেছে।

শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে ইসরায়েল বলেছে, নিজেদের রক্ষায় ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। দক্ষিণ আফ্রিকার এ ধরনের আবেদন জাতিসংঘের জাতিগত নিধন সনদের সঙ্গে ‘ঠাট্টা’। তাই আবেদন নাকচ করে দেওয়ার দাবি জানান ইসরায়েলের আইনজীবীরা।

ইসরায়েল আরও বলে, এটি বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি আবেদন। রাফায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি অবস্থান করছে। ইসরায়েল বিষয়টি ভালোভাবে জানে। কিন্তু হামাস এসব মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে। তারা সেখানে আস্তানা গেড়েছে। যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। হামাসের ‘সন্ত্রাসীদের’ নির্মূলে অভিযান চালানো হচ্ছে বলে দাবি করে ইসরায়েল।

শুনানিতে ইসরায়েলের আইনজীবীদের নেতৃত্বে ছিলেন দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিলাড নোয়াম।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা আবেদনের পক্ষে আদালতে বক্তব্য তুলে ধরে। সেখানে দেশটি গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও রাফা শহরে হামলা বন্ধে জরুরি ভিত্তিতে নির্দেশ দিতে আদালতের কাছে অনুরোধ জানায়।

শুনানিতে দক্ষিণ আফ্রিকা বলে, গাজায় ইসরায়েল ভয়াবহ হামলা চালাচ্ছে। তা জাতিগত নিধনের পর্যায়ে পড়ে। এ হামলা গত কয়েক মাসের তুলনায় বর্তমানে আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জাতিসংঘের সর্বোচ্চ আদালত। দুই দেশের মধ্যে বিবদমান কোনো বিষয় সমাধানে অনেকটা মধ্যস্থতার কাজ করে আইসিজে। এ আদালত স্বাধীনভাবে রায় দিতে পারে। তবে তা বাস্তবায়নে কোনো শক্তি প্রয়োগের ক্ষমতা রাখে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১০

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১১

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১২

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৩

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৪

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৫

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৬

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৭

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৮

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৯

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

২০
X