কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেন ব্রিটিশ নেতা

ব্রিটিশ বিরোধীদলীয় নেতা কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত
ব্রিটিশ বিরোধীদলীয় নেতা কিয়ার স্টারমার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ বিরোধীদলীয় নেতা কিয়ার স্টারমার। শুক্রবার (২৪ মে) বিবিসির কাছে তিনি এই কথা বলেছেন। খবর রয়টার্সের।

বিবিসি তরফ থেকে স্টারমারের কাছে জানতে চাওয়া হয় ফিলিস্তিনের একটি রাষ্ট্র হওয়া উচিত কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমি মনে করি। আমি মনে করি ফিলিস্তিনের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রয়োজন। স্বীকৃতি প্রদানটা এই কার্যক্রমের অংশ হতে হবে।

তিনি বলেন, শান্তি প্রক্রিয়ায় সঠিক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হবে। কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য।

এদিকে গাজা যুদ্ধের মধ্যেই ইউরোপের তিন দেশ স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিকে স্বীকৃতি দিবে। চলতি মাসের ২৮ তারিখেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এই তিন দেশ।

বুধবার স্পেন ও নরওয়ে জানায় যে তারা বিশ্বাস করে— স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেছেন, আমরা অনেক কারণেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি। এ ক্ষেত্রে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। তা হলো শান্তি, ন্যায়বিচার এবং মানবাধিকারের ধারাবাহিকতা রক্ষা। স্প্যানিশ প্রধানমন্ত্রী আরও বলেন, সব পক্ষকে দ্বি-রাষ্ট্রীয় সমাধান মেনে সংঘাত নিরসনে আন্তরিক হতে হবে। চলমান যুদ্ধ বন্ধে উভয় পক্ষের মধ্যে আলোচনার ওপরও জোর দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

তথ্য বলছে, জাতিসংঘের ১৪৩টি সদস্য দেশ ফিলিস্তনিকে স্বীকৃতি দিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর বেড়েছে স্বীকৃতি দেওয়ার এই প্রবণতা। তবে, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের কথা বলে আসলেও এখনো ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X