কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৩৫ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ
সিআইএপ্রধান

প্রিগোজিনের ওপর এখনো প্রতিশোধ নিতে পারেন পুতিন  

ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ওপর এখনো প্রতিশোধ নিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য এখন তিনি সময় নিচ্ছেন এবং সবচেয়ে ভালো কৌশল বের করার চেষ্টায় আছেন। খবর বিবিসি।

গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) অ্যাস্পেন সিকিউরিটি ফোরামকে এসব তথ্য জানান মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস।

উইলিয়াম বার্নস বলেন, ‘আমরা যা দেখছি তা খুবই জটিল খেলা। পুতিন এমন একজন মানুষ যিনি মনে করেন প্রতিশোধই হলো সবচেয়ে ভালো কৌশল। আমার অভিজ্ঞতা বলে, পুতিন প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে। আর প্রিগোজিন যদি পুতিনের হাত থেকে রেহাই পেয়ে যান, তাহলে আমি অবাকই হব।’

আরও পড়ুন : ওয়াগনারপ্রধানের মৃত্যু নিয়ে নতুন তথ্য

গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ঘোষণার পরপর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওইদিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

বিশ্লেষকরা বলছেন, ২৩ বছরের শাসন ক্ষমতায় এমন চ্যালেঞ্জের মুখে কোনোদিন পড়েননি পুতিন। এ সশস্ত্র বিদ্রোহ তার ক্ষমতা কাঠামোর দুর্বলতার দিকও সামনে নিয়ে আসে বলে দাবি করেছেন সিআইএপ্রধান উইলিয়াম বার্নস।

এদিকে ওয়াগনারের বিদ্রোহ নিয়ে আগে থেকেই সিআইএ জানত, এমন তথ্য দিয়ে বেশকিছু সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। গতকাল এ বিদ্রোহ নিয়ে এসব প্রতিবেদনের সত্যতাও নিশ্চিত করেছেন বার্নস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X