কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৯:৫৪ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি সেনাদের মৃত্যু নিয়ে মুখ খুললেন পুতিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেনের পাল্টা হামলা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। তারা বলছে, যুদ্ধে ব্যাপকসংখ্যক সেনা হারাচ্ছে ইউক্রেন। এসব বিতর্কের পর এবার বিদেশি সৈন্যদের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, জুনের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেন ২৬ হাজার সেনা হারিয়েছে। এ ছাড়া যুদ্ধে বিপুলসংখ্যক সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভাড়াটিয়া সেনা রয়েছে। এটি তাদের জন্য বড় পরাজয়।

রোববার (২৩ জুলাই) পিটার্সবার্গে আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন। আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলোচনার একপর্যায়ে লুকাশেঙ্কো বলেন, ইউক্রেনের এমন পরিস্থিতির পিছনে তাদের ত্রুটিপূর্ণ রণকৌশল দায়ী। যার কারণে তারা দলে দলে সৈন্য হারাচ্ছে। এ সময় পুতিন বলেন, ‘এটা তাদের বোকামির ফল’।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ থেকে সৈন্য পাঠানো হয়েছে তারা যুদ্ধের বাস্তব পরিস্থিতি জানেন। মস্কো এটি তাদের নিশ্চিত করছে যাতে তারা তাদের সরকারের পদক্ষেপের বিষয়টি বিবেচনা করতে পারে।

এর আগে শনিবার (২২ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে এখনো পর্যন্ত অন্তত ৪ হাজার ৯৯০ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া এ সময়ে প্রায় একইসংখ্যক সেনারা পালিয়ে গেছেন।

মন্ত্রণালয় এক সতর্কবার্তায় জানায়, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভাড়াটে সেনাদের নিশ্চিহ্ন করতে রাশিয়ার সেনাবাহিনী অভিযান চালিয়ে যাবে।

এর আগে শুক্রবার (২১ জুলাই) হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুদ্ধে ইতোমধ্যেই ইউক্রেনের ‘গুরুত্বপূর্ণ’ সংখ্যক সেনা হতাহত হয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে। পরিস্থিতি সামনে আরও জটিল হতে পারে।

রাশিয়ার বক্তব্যের সঙ্গে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের মিল রয়েছে। গত সপ্তাহে তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে রুশ হামলার পাল্টা জবাব দিতে গিয়ে ২০ শতাংশ অস্ত্রশস্ত্র হারিয়েছে ইউক্রেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধ নিয়ে এখনো বিচার করার মতো সময় আসেনি। ইউক্রেনের ব্যাপক সেনা মজুদ রয়েছে। ফলে যুদ্ধ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বাস্তবে তার প্রতিফলন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X