কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় অফিস ভবনে ভয়াবহ আগুন

রাশিয়ায় একটি ভবনে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত
রাশিয়ায় একটি ভবনে আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি অফিস ভবনে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় আটজন নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) রাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগুন লাগলে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। যে যার মতো বাঁচার চেষ্টা এদিক-সেদিক ছুটতে থাকেন। অনেকে ভবনের জানালা দিয়ে ঝাঁপ দেন। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। ভবনটিতে অন্তত ৩০ কোম্পানির অফিস আছে।

এক ভিডিও ফুটেজে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের ওপরের তলা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এতে আকাশ ছেঁয়ে গেছে।

আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ জানান, আগুনের খবর পেয়ে উদ্ধারকর্মী দ্রুততার সঙ্গে সেখানে পৌঁছান। তারা সর্বাত্মক চেষ্টা করে পরিস্থিতি সামাল দেন। এ ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী। তাদেরও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এদিকে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপরই তদন্তে নেমেছেন প্রসিকিউটররা। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১০

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১১

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১২

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১৩

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৪

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৫

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৬

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৭

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৮

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৯

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

২০
X