কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রেলকর্মীর কামড়ে সাপের মৃত্যু

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সাপ নিয়ে হুলুস্থুল চারদিকে। রাসেল ভাইপার নিয়ে চারদিকে যখন নানা আতংক আর আলোচনা চলছে তখনই সামনে এসেছে বিচিত্র ঘটনা। চারদিকে সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর জানা গেলেও এবার ঘটেছে উল্টো ঘটনা। রেলকর্মীর কামড়ে প্রাণ গেছে সাপের।

শুক্রবার (০৫ জুলাই) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর স্বাভাবিক হলেও এবার মানুষের কামড়ে সাপ মারা গেছে। আশ্চর্য এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ৩৫ বছর বয়সী সন্তোষ লোহার। তিনি ভারতীয় রেলওয়ের একজন কর্মী। রাতে ঘুমানোর সময় তাকে তখন একটি সাপ কামড়ে দেয়। গভীর রাতে সাপের কামড় খেয়ে নিজে কী করবেন বুঝতে না পেরে তখন তিনি সাপটিকে দুবার কামড়ে দেন। সন্তোষ জানান, সাপের কামড়ের পর তখন তার মাথায় প্রচলিত একটি লোককথা মনে পড়ে। প্রচলিত একটি কথা রয়েছে যে কামড় দেওয়া সাপকে কামড়ে দিলে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট হয়। এটি মাথায় রেখে তিনি সাপকে উল্টে কামড়ে দেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনা জানতে পেরে সন্তোষকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক চিকিৎসা সেবা পেয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন তাকে হামপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

সাপের কামড় খেয়ে তিনি প্রাণে বাঁচলেও মারা গেছে সেই সাপটি। ফলে অনেকে বলছেন, প্রচলিত সেই কথাটির বাস্তব প্রতিফলন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X