কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১০:১২ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

দুধের ট্যাংকারে দোতলা বাসের ধাক্কা, নিহত ১৮

দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত
দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি : সংগৃহীত

দুধের ট্যাংকারে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যায় দোতলা বাস। এ ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার (১০ জুলাই) ভোরে ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ের লৌখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দোতলা বাসটি পেছন থেকে ট্যাংকারে ধাক্কা দিয়ে উলটে যায়। তখন যাত্রীরা ঘুমাচ্ছিলেন। ঘটনার আকস্মিকতা ছিল খুবই ভয়াবহ। বাসটি মঙ্গলবার রাতে বিহার থেকে ছেড়ে দিল্লি যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত তিনজন নারী ও এক শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে এ ঘটনা ঘটতে পারে।

দুর্ঘটনার খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। তারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে বাঙ্গারমাউ ও বেহতা মুজাওয়ার থানার পুলিশ কাজ করছে। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ঘটনাস্থল থেকে পুলিশের এসডিএম নম্রতা সিংহ বলেন, বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল বাসের জানালা ভেঙে যাত্রীদের বের করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটকে পড়া যাত্রীদের উদ্ধারকাজ এখনও চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বাসচালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১০

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১১

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১২

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৪

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৫

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৬

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৭

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৮

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৯

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

২০
X