কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে এইচআইভি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের ত্রিপুরায় শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে এইচআইভি। রাজ্যের এইডস নিয়ন্ত্রণ সোসাইটির প্রকাশিত তথ্যে মাধ্যমে বিষয়টি সামনে এসেছে।

বুধবার (১০ জুলাই) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, রাজ্যে ৮২৮ শিক্ষার্থীর দেহে এইচআইভি শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগেই সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণ করেছিলেন। ২০০৭ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সময়ে তাদের দেহে এইচআইভি শনাক্ত হয়েছে।

বিপুলসংখ্যক শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হওয়ায় বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে। অল্প কয়েকদিনে এত সংখ্যক শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন বলে অনেকে মনে করছেন। যদিও বিষয়টি পরিষ্কার করেছে সংস্থাটি। তারা জানিয়েছে, গত ১৭ বছরে এতজন আক্রান্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তদের বেশিরভাগ বেঁচে রয়েছেন। তাদের সবাইকে সরকারি ওষুধ প্রদান করা হয়েছে।

ত্রিপুরার এইডস নিয়ন্ত্রণ সোসাইটি জানিয়েছে, রাজ্যের ২২০টি স্কুল ও ২৪টি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এইচআইভি ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের বেশিরভাগের বাবা মা সচ্ছল অথবা সরকারি চাকরিজীবী। তবে পরিবার যখন তাদের মাদকাসক্তির বিষয়টি জানতে পেরেছে তখন অনেক দেরি হয়ে গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ১৭ বছরে ৮২৮ শিক্ষার্থী এইচআইভি আক্রান্ত হয়েছেন। তবে এর বাইরেও প্রতিবছর যে পরিমাণ লোক রাজ্যে এইচআইভি আক্রান্ত হচ্ছেন তা উদ্বেগের।

এইডস নিয়ন্ত্রণ সোসাইটির তথ্যমতে, ২০২২০২৩ সালে রাজ্যে এক হাজার ৮৪৭ জনের দেহে এইচআইভি শনাক্ত হয়েছে। এ ছাড়া ২০২৩-২৪ সালেও শনাক্ত হয়েছেন এক হাজার ৭৯০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১০

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১১

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৪

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৫

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৬

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৭

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৮

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

২০
X