কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মাইক্রোসফটের প্রকৌশলী হয়েও অটোরিকশা চালান তিনি

মাইক্রোসফটের হুডি পরে অটোরিকশা চালাচ্ছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
মাইক্রোসফটের হুডি পরে অটোরিকশা চালাচ্ছেন এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

পেশায় একজন মাইক্রোসফটের প্রকৌশলী হলেও বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় ঘুরে চালাচ্ছেন ব্যাটারিচালতি অটোরিকশা। কিন্তু এত আকর্ষণীয় একটি পেশা ছেড়ে রাস্তায় ঘুরে ঘুরে কেন তিনি অটোরিকশা চালাচ্ছেন এই নিয়ে হইচই দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ।

জানা গেছে, গত সোমবার বেঙ্গালুরুর ভেঙ্কটেশ গুপ্ত নামের আরেক প্রকৌশলী এই নিয়ে পোস্টও করেছেন। ওই পোস্টের ছবিতে দেখা যায়, মাইক্রোসফটের লোগো যুক্ত একটি হুডি পরে একজন অটোরিকশা চালাচ্ছেন। পোস্টে তিনি লিখেছেন, কোরমঙ্গলায় মাইক্রোসফটের একজন ৩৫ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা হয়েছে। যিনি একাকিত্ব ঘোচাতে সাপ্তাহিক ছুটির দিনে অটোরিকশা চালিয়ে যাত্রী পরিবহন করেন।

ভেঙ্কটেশ গুপ্তের ওই পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যবহারকারীরা করপোরেট কর্মীদের মানসিক স্বাস্থ্যের যত্ন প্রসঙ্গে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।

অপরদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টটি ইতোমধ্যে ৯ লাখ ৪৫ হাজার মানুষ দেখেছেন পাশাপাশি জানিয়েছেন প্রতিক্রিয়াও। এছাড়া একজন ওই প্রকৌশলীকে সমর্থন জানিয়ে লিখেছেন, ‘এটা খুবই ভালো কাজ এবং তিনি জানেন মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। আমার অফিসের একজন প্রকৌশলী রিল্যাক্স থাকার জন্য একটি বারে কাজ করেন।

একই পোস্টে আরেকজন লিখেছেন, যদি এটি সত্য হয়, তাহলে এই অটো চালানো সত্যিই দুর্দান্ত! আমি বিদেশে সত্যিই ভালো কিছু মানুষের সঙ্গে দেখা করেছি, যারা ভালো ব্যবসা করেন আবার বিনামূল্যে উবারও চালান। এর কারণ হলো তারা নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করতে পছন্দ করেন। যদিও এটা তারা অর্থের জন্য করে থাকেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X