কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

১৩ তলার ছাদে উঠে গেল চার ফুটের পাইথন

মুম্বাইয়ের ব্যস্ত এলাকায় ১৩ তলার ছাদে উঠে গিয়েছিল ৪ ফুটের রক পাইথন। ছবি : সংগৃহীত
মুম্বাইয়ের ব্যস্ত এলাকায় ১৩ তলার ছাদে উঠে গিয়েছিল ৪ ফুটের রক পাইথন। ছবি : সংগৃহীত

১৩ তলা একটি বাড়ির ছাদ থেকে চার ফুটের বেশি লম্বা একটি ভারতীয় পাইথনকে উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিয়েছেন পশুপ্রেমীরা। গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের ঘাটকোপারে। খবর আনন্দবাজার পত্রিকার।

আরও পড়ুন : পুলিশ দেখে ঘুষের রুপি গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা!

স্থানীয় বাসিন্দা তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুররাজ সাহা বলেন, গত মঙ্গলবার ঘাটকোপার (পশ্চিম)-এর এলবিএস রোডের পাশে ‘ব্রজ প্যারাডাইস’ বিল্ডিংয়ের ছাদে একটি মস্ত বড় সাপ দেখে পেয়ে ভয় পেয়ে যান স্থানীয়রা। সাপটি ভারতীয় রক পাইথন গোত্রের। সাপটির দেহে সিমেন্টের আস্তরণ ছিল। হয়তো ওই চত্বরেই যে নির্মাণকাজ চলছিল, সেখান থেকেই সাপটির গায়ে সিমেন্টের প্রলেপ লেগে গিয়েছিল। সাপটিকে দেখেই আমরা দ্রুত বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। পরেই আবাসনে চলে আসেন পশুপ্রেমীদের একটি দল। তারা সাপটিকে উদ্ধার করেন। তার মধ্যেই হাজির হন বন দপ্তরের কর্তারা। পশুপ্রেমীরা পাইথনটিকে বন দপ্তরের হাতে তুলে দেন।

আরও পড়ুন : ভিডিও কলে পর্নো চালিয়ে মন্ত্রীকে ব্ল্যাকমেইলের চেষ্টা

তিনি বলেন, এটা খুবই ভালো সঙ্কেত, সাপ দেখেও স্থানীয়রা কেউ তার ক্ষতি করেনি। সাধারণত এই সব ক্ষেত্রে সাপটিকে পিটিয়ে মেরে ফেলার ইতিহাস রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে ভয়কে জয় করে লোকজন বন দপ্তরে খবর দিয়েছেন। এটা খুব ভালো ইঙ্গিত।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ভারতে ভারী বৃষ্টির জেরে পাইথনদের বাসস্থান পানির তলায় চলে গেছে। সম্ভবত নতুন আস্তানা খুঁজতেই তারা অপেক্ষাকৃত উঁচু জায়গা খুঁজছে। তাই পাইপ বেয়ে বা অন্য কোনো উপায়ে ১৩ তলা বিল্ডিংয়ের ছাদে পৌঁছে গেছে ভারতীয় রক পাইথনটি। সাধারণত, গাছে ওঠা বা পাথরের টিলায় ওঠার ব্যাপারে পটু এই গোত্রের সাপ। কিন্তু ১৩ তলা উঁচু বিল্ডিংয়ে উঠে পড়ার ঘটনা চমকপ্রদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X