কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০২:২৮ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে ঘুষের রুপি গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা!

অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা। ছবি : সংগৃহীত
অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা। ছবি : সংগৃহীত

পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ার পর ঘুষের অর্থ গিলে ফেললেন এক রাজস্ব কর্মকর্তা। এমন কাণ্ড ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের কটনি এলাকায়। খবর আনন্দবাজার পত্রিকার। সোমবার (২৪ জুলাই) ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন তিনি।

প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তার নাম পাটোয়ারী গাজেন্দ্র সিং। তিনি এক ব্যক্তির কাছে কয়েকদিন আগে ৫ হাজার রুপি ঘুষ দাবি করেন। ঘুষ দাবির বিষয়টি ওই সেবাগ্রহীতা লোকআয়ুক্ত স্পেশাল পুলিশ স্টাবলিশমেন্টকে (এসপিই) অবহিত করেন। এরপর পুলিশের বিশেষ দলটি রাজস্ব কর্মকর্তা পাটোয়ারী গাজেন্দ্রকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতেন। তারা সোমবার ওই ব্যক্তিকে ঘুষের অর্থসহ এই রাজস্ব কর্মকর্তার ব্যক্তিগত অফিসে পাঠান। ঘুষ নেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত হন। তাদের দেখে পাটোয়ারী গাজেন্দ্র ওই ৫ হাজার রুপি গেলা শুরু করেন। গ্রেফতারের পর গাজেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার মুখ থেকে ওই টাকা বের করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : ‘আমি চোর ধরি, তারা টাকা নিয়ে ছেড়ে দেয়’

লোকআয়ুক্ত স্পেশাল পুলিশ স্টাবলিশমেন্টের এসপি সঞ্জয় সাহু এ ব্যাপারে বলেন, ‘বারখেদা গ্রামের এক ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেন, রাজস্ব কর্মকর্তা পাটোয়ারী গাজেন্দ্র তার কাছে ঘুষ চেয়েছেন। ঘুষ গ্রহণের পর গাজেন্দ্র পুলিশের দলকে দেখতে পান এবং অর্থগুলো গিলে ফেলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি ভালো আছেন।’

আরও পড়ুন : প্রতিরাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে কিশোরীর অদ্ভুত কাণ্ড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X