কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে ভারত

এস জয়শঙ্কর। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
এস জয়শঙ্কর। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ছাত্রদের গণআন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে এখনো রয়েছে থমথমে অবস্থা। সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও সেভাবে উপস্থিতি দেখা যায়নি শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার (০৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় সংসদে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখতে পারেন বলেও জানিয়েছে একটি সূত্র।

আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দফতরের প্রিন্সিপাল সচিব পিকে মিশ্র, ‘র’-এর প্রধান রবি সিন্‌হা এবং গোয়েন্দা বিভাগের (আইবি)-র ডিরেক্টর তপন ডেকা।

এর আগে সোমবার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে বিমানবাহিনীর বিশেষ বিমানে ভারতে যান শেখ হাসিনা। ভারতের গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে তিনি অবতরণ করেন। পরে সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তার সঙ্গে সাক্ষাৎ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X