কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ১১:৩৪ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

কী হতে চলছে ভারতের পশ্চিমবঙ্গে

চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভের সাম্প্রতিক ছবি : সংগৃহীত
চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভের সাম্প্রতিক ছবি : সংগৃহীত

আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পরিস্থিতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর মঙ্গলবারের (২৭ আগস্ট) কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

যদিও বিক্ষোভের কোনো অনুমতি দেয়নি রাজ্য পুলিশ। আর কর্মসূচি প্রত্যাহারের কোনো ঘোষণাও দেয়নি আয়োজকরা। এ অবস্থায় নবান্ন ঘেরাও কর্মসূচি ঘিরে কলকাতায় কী হতে চলেছে, তা নিয়ে একধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে রাজ্যজুড়ে।

রাজ্যের শাসকদল তৃণমূল অভিযোগ করেছে, নবান্ন অভিযানের কর্মসূচিতে গুলি চালানো, এমনকি খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুনাল ঘোষ।

বক্তব্যের সমর্থনে এ সময় দুটি গোপন ভিডিও প্রকাশ করেন কুনাল, যেখানে মঙ্গলবারের কর্মসূচিতে লাশ ফেলার কথা বলা হয়। এমন খবর দিয়েছে আনন্দবাজার অনলাইন।

আরজি করের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নবান্নে যাওয়ার ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। এক সংবাদ সম্মেলনে সোমবার সন্ধ্যায় রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার জানান, মঙ্গলবারের কর্মসূচির জন্য প্রথমে পুলিশের কাছ থেকে কোনো অনুমতি চাওয়া না হলেও সোমবার দুপুরে দুটি ইমেইল আসে। কিন্তু তাতে বেশ কয়েকটি সমস্যা থাকায় পুলিশ দুই সংগঠনকেই নবান্ন অভিযানের অনুমতি দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১০

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১১

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১২

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৩

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৪

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৫

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৬

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৭

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৮

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৯

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

২০
X