কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ
ওডিশায় ট্রেন দুর্ঘটনা

দুই মাসেও শনাক্ত হয়নি ২৯ মরদেহের পরিচয়

গত ২ জুন বালেশ্বরের বহানগা বাজার স্টেশনে দুই দশকের মধ্যে ভারতের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
গত ২ জুন বালেশ্বরের বহানগা বাজার স্টেশনে দুই দশকের মধ্যে ভারতের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

ভারতের ওডিশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রায় দুই মাস পার হলেও নিহতদের মধ্যে অন্তত ২৯ জনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।

ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের সুপারিনটেনডেন্ট দিলীপ পারিদা বলেন, ‘এই সপ্তাহে ডিএনএ পরীক্ষার চূড়ান্ত ব্যাচের প্রতিবেদন পাওয়া যাবে। তবে এখান থেকে মাত্র দুই বা তিনটি মরদেহের পরিচয় শনাক্ত হতে পারে।’

তিনি বলেন, ‘আমরা দুই ধাপে মোট ১৬২টি মরদেহ পেয়েছি। এর মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ১৩৩টি মরদেহের পরিচয় শনাক্তের পর এগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন : অবশেষে জানা গেল ওডিশার ট্রেন দুর্ঘটনার কারণ

দিলীপ পারিদা আরও বলেন, ‘এই ২৯টি অজ্ঞাত মরদেহ হাসপাতালের কন্টেইনারে সংরক্ষণ করা হয়েছে। তবে বেওয়ারিশ মরদেহ নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে।’

এর আগে গত ২ জুন রাজ্যটির বালেশ্বরের বহানগা বাজার স্টেশনে দুই দশকের মধ্যে ভারতের সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে ২৮৮ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হন।

রয়টার্সের খবরে বলা হয়, ওইদিন সন্ধ্যায় কলকাতা থেকে চেন্নাইগামী যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেন বহানগা বাজার স্টেশনে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে করমণ্ডলের কয়েকটি বগি ছিটকে গিয়ে পাশের ডাউন লাইনে পড়ে। আর এ সময় ওই লাইন ধরে বিপরীত দিক থেকে আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। করমণ্ডলের বগিগুলোর আঘাতে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের পেছনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতেই এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X