কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৯:৫৭ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

এজলাসেই পদত্যাগের ঘোষণা বিচারপতির

ভারতের বোম্বে হাইকোর্টের বিচারপতি রোহিত দেও। ছবি : সংগৃহীত
ভারতের বোম্বে হাইকোর্টের বিচারপতি রোহিত দেও। ছবি : সংগৃহীত

হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিলেন রোহিত দেও নামের ভারতের বোম্বে হাইকোর্টের এক বিচারপতি। শুক্রবার (৪ আগস্ট) এজলাস কক্ষে সবার সামনে তিনি এ ঘোষণা দেন।

ব্যক্তিগত কারণে পদত্যাগের ঘোষণা দেন বলে তিনি জানিয়েছেন। যদিও ঘটনার সময় উপস্থিত একজন আইনজীবী বলেছেন, বিচারপতি দেও এজলাসে হঠাৎ বলেন, তিনি আত্মসম্মানের সঙ্গে আপস করতে পারবেন না। তাই পদত্যাগ করছেন।

এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেন। প্রতিবেদনে বলা হয়, এজলাসে উপস্থিত সবার উদ্দেশে বিচারপতি দেও বলেন, ‘আদালতে যারা উপস্থিত আছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের অনেক সময় কটু কথা বলেছি। কারণ, আমি আপনাদের উন্নতি চেয়েছি। আমি আপনাদের কারও মনে আঘাত দিতে চাই না। কারণ, আপনারা সবাই আমার পরিবারের মতো। আপনাদের এটা বলতে হচ্ছে বলে দুঃখিত যে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করতে পারি না। আপনারা সবাই কঠোর পরিশ্রম করেন।’

এ বিষয় জানতে পেরে সাংবাদিকরা ওই বিচারপতির সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানান। ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।

২০২২ সালে বিচারপতি দেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জি এন সাইবাবাকে কথিত মাওবাদী সম্পৃক্ততার একটি মামলায় খালাস দিয়েছিলেন, যেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথা তখন বলা হচ্ছিল। ওই রায়ে বিচারপতি দেও উল্লেখ করেছিলেন, এই বিচারিক প্রক্রিয়া সঠিক ছিল না।

আরও পড়ুন : মানসিক চাপে পরীক্ষার্থী‍রা, সিলেবাস কমানোর দাবি

পরে ভারতের সুপ্রিম কোর্ট সেই আদেশ স্থগিত করে এবং হাইকোর্টের নাগপুর বেঞ্চকে নতুন করে শুনানির নির্দেশ দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X