কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের কক্ষপথে ভারতের চন্দ্রযান-৩

গত ১৩ জুলাই চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে ভারত। ছবি : সংগৃহীত
গত ১৩ জুলাই চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে ভারত। ছবি : সংগৃহীত

ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। গতকাল শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভারতের মহাকাশ সংস্থা ইসরোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি।

এর আগে গত ১৩ জুলাই স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এ মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়। ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী হতে সেদিন ভারতের শতকোটি মানুষের চোখ ছিল টেলিভিশন আর সোশ্যাল মিডিয়ায়। আগ্রহ নিয়ে নজর রাখেন বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরাও।

অভিযান সফল হলে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি রোবটযান নামাতে সক্ষম হবে। চাঁদের ওই অংশ সম্পর্কে এখনো খুব কমই জানে মানুষ। চন্দ্রযান-৩-এর ল্যান্ডার আগামী ২৩ বা ২৪ আগস্ট চাঁদে অবতরণ করবে বলে আশা করছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা। এর আগে শুধু যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে।

আরও পড়ুন : ঐতিহাসিক চন্দ্রাভিযান শুরু করল ভারত

চাঁদে পৌঁছানোর চেষ্টায় এর আগে দুটি অভিযান চালিয়েছে ভারত। ২০০৮ সালে প্রথম অভিযানে চন্দ্রযান-১ পৌঁছেছিল চাঁদের কক্ষপথে। চাঁদের ভূপৃষ্ঠের গঠন ও পানির উপস্থিতি নিয়ে বড় পরিসরে গবেষণা চালানো হয় সে সময়। দিনের বেলায় চাঁদে যে একটি বায়ুমণ্ডল সক্রিয় থাকে, ওই গবেষণাতে তা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ২০১৯ সালের দ্বিতীয় অভিযান আংশিকভাবে সফল হয়েছিল। চন্দ্রযান-২-এর অরবিটার আজও চাঁদের চারপাশ প্রদক্ষিণ করছে এবং তথ্য পাঠাচ্ছে। কিন্তু এর ল্যান্ডার অবতরণের সময় শেষ মুহূর্তের জটিলতায় চাঁদের মাটিতে বিধ্বস্ত হয়।

ইসরোর প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ বলেন, আগের অভিযানের তথ্য তারা খুব সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করে এবারের অভিযানের জন্য প্রস্তুত হয়েছিলেন, যাতে চন্দ্রযান-৩ কোনো জটিলতায় না পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X