কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের চিকিৎসার পক্ষে অধিকাংশ ভারতীয় চিকিৎসক

কলকাতার পেয়ারলেস হাসপাতাল। ছবি : সংগৃহীত
কলকাতার পেয়ারলেস হাসপাতাল। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের ভিসা নিয়ে জটিলতা শুরু হয়। এরপর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের চিকিৎসা না করার ঘোষণাও দিয়েছে বিভিন্ন হাসপাতাল। তবে এ মতের পক্ষ নন অধিকাংশ ভারতীয় চিকিৎসক। তারা বাংলাদেশিদের চিকিৎসা অব্যাহত রাখতে চান।

বুধবার (০৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে থেকে কলকাতার হাসপাতালে আসা রোগীদের মধ্যে হিন্দুদের চেয়ে মুসলিম বেশি। ধর্ম-বর্ণ বা জাতিগত কোনো কারণে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ করা হবে না।

পেয়ারলেস হাসপাতালের সিইও সুদিপ্ত মিত্র বলেন, কোনোভাবেই আমরা বাংলাদেশের রোগীদের সঙ্গে বৈষম্য করব না। কেউ সন্ন্যাসী হোক, সন্ত্রাসী হোক বা তুচ্ছ অপরাধী, তারা সবাই আমাদের ডাক্তার ও হাসপাতালের কাছে কেবলই রোগী।

আরএন ঠাকুর ইন্টারন্যাশনাল হাসপাতাল অব কার্ডিয়াক সায়েন্সেসের নেফ্রোলজি বিভাগের প্রধান দীপক শঙ্কর রায় বলেছেন, আগে বাংলাদেশ থেকে তার বিভাগে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী আসতেন। বর্তমানে এ সংখ্যা কমে প্রায় পাঁচজনে নেমে এসেছে।

তিনি বলেন, ভিসা এবং ভ্রমণ সংক্রান্ত সমস্যার কারণে কম রোগী আসছেন। ডাক্তার হিসেবে আমরা রোগীদের সম্প্রদায়, ধর্ম বা জাতীয়তা দেখি না। তারা সবাই সমান। আমাদের প্রতিবেশী দেশ থেকে যারা আসবে আমরা তাদের চিকিৎসা অব্যাহত রাখব।

আনন্দপুরের ফোর্টিস হাসপাতালের কার্ডিও থোরাসিক এবং হার্ট ট্রান্সপ্লান্ট সার্জন কে এম মান্দানা বলেন, যে বাংলাদেশি রোগীদের প্রতি প্রশ্রয় না দেওয়ার প্রশ্নই আসে না। কেননা তারা কলকাতাকে তাদের সেকেন্ড হোম বলে মনে করেন।

তিনি বলেন, কলকাতার ডাক্তার এবং বাংলাদেশি রোগীদের মধ্যকার সম্পর্ক কয়েক বছর ধরে শক্তিশালী। বর্তমান অস্থিরতা এই সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। অনেক রোগী চিকিৎসার জন্য আসতে পারছেন না। আমরা তাদের নিয়ে চিন্তিত। কেননা তাদের অবস্থা খারাপ এবং গুরুতর হতে পারে।

পেয়ারলেস হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান অজয় সরকার বলেন, বাংলাদেশে যা ঘটছে তা উদ্বেগজনক। যেকোনো বিবেকবান সরকারের উচিত তার প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। বাংলাদেশ থেকে আসা রোগীদেরসহ সকল রোগীর সঙ্গে আমরা সমান আচরণ করব বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X