কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের চিকিৎসায় অতিরিক্ত ছাড় দেবে কলকাতার হাসপাতাল

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার দাবি তুলে ভারতের বিভিন্ন যায়গায় বিক্ষোভ চলছে। এরই অংশ হিসেবে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটির একাধিক হাসপাতাল।

এমন পরিস্থিতির মধ্যে ভিন্ন পথে হেঁটেছে ভারতের এক হাসপাতাল। বয়কট নয় অতিথির রূপে বাংলাদেশিদের আপ্যায়নের ঘোষণা দিয়েছেন তারা।

বাংলাদেশিদের চিকিৎসা সেবায় অতিরিক্ত ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেহালা বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার।

বুধবার (০৪ ডিসেম্বর) সাংবাদিক সম্মেলন করে এমন ঘোষণা দেন হাসপাতালের সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।

বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে এদিন প্রশ্ন তোলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেন, চিকিৎসার জন্য যেসব রোগী ভারতে আসছেন, তাদের কেন চিকিৎসা দেয়া হবে না? মানবিক দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসক হিসেবে কর্তব্যজ্ঞান থেকে রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত। বেহালা বালানন্দ ব্রম্ভচারি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে যে দুই শতাংশের কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন, তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে চিকিৎসা সেবায় ১০ শতাংশ মানবিক ছাড় দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X