কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ

ভারতকে ‘অসহযোগী’ দেশ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র

নাগরিক প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় ভারতের নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ছবি : সংগৃহীত
নাগরিক প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় ভারতের নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র এবার ভারতকে ‘অসহযোগী’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে ইতোমধ্যে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের আইসিই জানিয়েছে যে, এসব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের মতে, এই দেশগুলোর নাগরিকদের প্রত্যর্পণের জন্য সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে।

আইসিই আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের জন্য গত কয়েক বছরে প্রায় ৯০ হাজার ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে, যার বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ১৪ লাখ ৫০ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করেছেন, এর মধ্যে ১৮ হাজার ভারতীয় রয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

একই সময়ে, সুইজারল্যান্ড ভারতকে ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ (এমএফএন) মর্যাদা বাতিল করায়, দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও নতুন সংকট সৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১০

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১১

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১২

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৩

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৪

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৫

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৬

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৮

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

২০
X