কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবী যুবককে অপহরণ, বন্দুক ঠেকিয়ে বিয়ে!

অবনীশ কুমারকে জোর করে তুলে নেয় কনের পরিবার। ছবি : সংগৃহীত
অবনীশ কুমারকে জোর করে তুলে নেয় কনের পরিবার। ছবি : সংগৃহীত

সরকারি চাকরি এমনিতেই সোনার হরিণ। কিন্তু সেই সরকারি চাকরিই ‘কাল’ হলো এক যুবকের জন্য। স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পরই জোর করে তুলে নিয়ে গেল কনেপক্ষ! প্রাণের ভয়ে শেষ পর্যন্ত বিয়েও করতে হলো ওই যুবককে। ভারতের বিহার রাজ্যের এ ঘটনা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি অবনীশ কুমার নামের এক যুবক পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সফল হয়ে স্কুলশিক্ষকের চাকরি পেয়েছেন। আর এই চাকরি পাওয়ার পরই তাকে অদ্ভুত অপ্রীতিকর এ ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবার বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন অবনীশ। হঠাৎ বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তাকে বন্দুক তাক করে গাড়িতে তুলে নেয়। গাড়ি সোজা গিয়ে থামে একটি মন্দিরের সামনে। সেখানেই আগে থেকেই বিয়ের সাজে হাজির হয়ে আছেন কনে। এরপর অবনীশকে বলা হয় ওই তরুণীকে বিয়ে করতে। পরে ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন অবনীশ।

বিয়ের সাজে থাকা পাত্রীর নাম গুঞ্জন। তার দাবি, অবনীশের সঙ্গে তার চার বছরের প্রেম। বিয়ে করারও কথা ছিল। কিন্তু সরকারি চাকরি পেতেই অবনীশ সব অস্বীকার করেন। এমনকি যোগাযোগও করা যাচ্ছিল না তার সঙ্গে। পরিবার এ ঘটনা জানতে পেরে তাকে তুলে এনে বিয়ের ব্যবস্থা করল।

তবে অভিযোগ অস্বীকার করে অবনীশ বলেন, ‘আমি ওই মেয়েকে চিনি না। ও বারবার ফোন করে আমাকে বিরক্ত করত। ঘটনার দিন কয়েকজন আমাকে অপহরণ করে। ওরা আমাকে মারধর করে এবং জোর করে বিয়ে দেয়।’

বিয়ের পর অবনীশের বাড়িতে যান গুঞ্জন। সেখানেও বিপত্তি বাধে। অবনীশের বাবা-মা ওই মেয়েকে পত্রবধূ হিসেবে মানতে চাননি। এরপর থানায় অভিযোগ জানান গুঞ্জন। পাল্টা অপহরণ ও নির্যাতনের অভিযোগ করেছেন অবনীশও।

তবে এ ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১০

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১১

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১২

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৩

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৪

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৫

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৬

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৮

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৯

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

২০
X