কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৪:১০ এএম
অনলাইন সংস্করণ

জ্বরের রোগীকে জলাতঙ্কের ইনজেকশন দিয়ে বরখাস্ত নার্স

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

জ্বর হওয়া সাত বছরের শিশুকে জলাতঙ্কের ইনজেকশন দিয়ে বরখাস্ত হয়েছেন নার্স। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। খবর গালফ নিউজ।

এই ঘটনায় আগেই তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। মারাত্মক ভুলের জন্য আর কেউ দায়ী কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, ঘটনাটি ঘটে ১১ আগস্ট। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বাবা-মায়ের সঙ্গে সাত বছরের ওই শিশুটি রক্ত পরীক্ষার জন্য হাসপাতালের একটি ল্যাবরেটরির সামনে অপেক্ষা করছিল। শিশুকে একটি বেঞ্চে বসিয়ে মা-বাবা যান হাসপাতালের ফর্ম পূরণ ও বিল দিতে। সেই সময় অভিযুক্ত নার্স ভুলবশত ওই শিশুটিকে জলাতঙ্কের ইনজেকশন দেয়।

পুলিশ জানায়, সম্ভবত অন্য কোনো শিশু জলাতঙ্কের টিকা নিতে এসেছিল, তার সঙ্গে এই শিশুটিকে গুলিয়ে ফেলে নার্স। তাতেই ভুল হয়।

নার্সের বিরুদ্ধে অভিযোগ করলেও পুলিশে অভিযোগ জানাননি শিশুটির বাবা-মা। এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শিশুটির মা-বাবার কথা শুনেছি। তারা সন্তানকে নিয়ে চিন্তিত। এরই মধ্যে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছেন। এখন পর্যন্ত জলাতঙ্কের ইনজেকশনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি শিশুর মধ্যে।

এই ঘটনায় গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। তারপরেই তদন্তের নির্দেশ দেয় কেরালার স্বাস্থ্য দপ্তর। এরপরই রোববার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত নার্সকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X