কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় মন্ত্রীর মন্তব্য

জিএসএম সামিটের সূচনা অনুষ্ঠানে কথা বলছেন ভারতের কেন্দ্রীয় বন্দর ও জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। ছবি: সংগৃহীত
জিএসএম সামিটের সূচনা অনুষ্ঠানে কথা বলছেন ভারতের কেন্দ্রীয় বন্দর ও জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় বন্দর ও জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন দেশটির অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে যে কোনো মন্তব্য অনুচিত।

সোমবার (১৪ আগস্ট) কলকাতায় ‘গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩’ (জিএসএম) সামিটের সূচনা অনুষ্ঠানে এ কথা বলেন।

কলকাতার একটি হোটেলে তৃতীয়বারের মতো সামিটের সূচনা করেন কেন্দ্রীয় বন্দর ও জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। দিল্লিতে হতে যাওয়া জিএসএম অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশসহ একশটি দেশ এবং জলবন্দরের সঙ্গে যুক্ত ৭০০টি স্টেকহোল্ডারকে।

সর্বানন্দ সোনওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি এবং আগামী দিনেও করব। বাণিজ্যিকভাবে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর (কলকাতা পোর্ট) থেকে বাংলাদেশের সঙ্গে কার্গো জাহাজ যাতায়াত করছে।

তিনি বলেন, ভারতের সবচেয়ে পুরোনো বন্দর কলকাতার পোর্ট বর্তমান শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর, দেশটির বিভিন্ন রাজ্যের পাশাপাশি ১০০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোয় বড় ভূমিকা রেখেছে এবং এই বড় ভূমিকা রাখার কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

ভারতের এ মন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত-বাংলাদেশ জলপথে পরিবহনে। প্রতিবছর এই পোর্ট হয়ে বাংলাদেশে প্রায় ৫ মিলিয়ন টন ফ্লাই অ্যাশ, খাদ্যশস্য এবং এমসিজি কার্গো যাতায়াত করে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর-পূর্ব এলাকায় কার্গো পরিবহনে কলকাতা বন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার উভয়ই হাতে হাত মিলিয়ে কাজ করছে। আমরা একটা টেকসই পদ্ধতিতে কার্গো বিষয়ে আরও উন্নত হওয়ার দিকে কাজ করে চলেছি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জি-টোয়েন্টি অংশবিশেষ ‘গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট ২০২৩’(জিএসএম) অনুষ্ঠিত হবে আগামী ১৭-১৯ অক্টোবর, দিল্লির প্রগতি ময়দানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X