শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

২৭ বছর পর দিল্লির মসনদ হলো বিজেপির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে ভরাডুবির পথে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)। নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী বিধানসভার ৭০টি আসনের মধ্যে ইতোমধ্যে ৪৪টি আসনে জয় নিশ্চিত করেছে নরেন্দ্র মোদির দল বিজেপি। এ ছাড়াও আরও ৪টি আসনে এগিয়ে রয়েছে তারা। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩৬টি আসন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ২৭ বছর পর দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি। শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলে এগিয়ে রয়েছে তারা। এরইমধ্যে দলটি অর্ধেকের বেশি আসন নিশ্চিত করেছে।

এদিকে বিধানসভায় নিজ আসন নিউ দিল্লিতে হেরে গেছেন দলের প্রতিষ্ঠাতা ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী প্রভেশ ভার্মার কাছে ৪ হাজার ৮৯ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। পরাজয় মেনে নিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল।

এক ভিডিও বার্তায় কেজরিওয়াল বলেছেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিলাম। গত ১০ বছরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে আমরা অনেক কাজ করেছি। আমরা শুধু একটি গঠনমূলক বিরোধী দল হিসেবেই ভূমিকা পালন করব না, বরং মানুষের মধ্যে থাকব এবং তাদের সেবা করে যাব।

নির্বাচন কমিশন ছয় ঘণ্টার গণনায় দেখা গেছে, ৭০ আসনের দিল্লি বিধানসভার ৮৫ শতাংশ ভোট গণনায় ৪৮টি আসন নিশ্চিত হয়েছে বিজেপির। অন্যদিকে আম আদমি পার্টি পেতে যাচ্ছে ২২টি আসন। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যে কোনো রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি বিজেপির এ জয়কে ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X