কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ভারতীয় পুলিশের ২ সদস্যকে গুলি করে হত্যার পর সহকর্মীর আত্মহত্যা

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ছবি : সংগৃহীত
ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই জওয়ানকে গুলি করে হত্যা করেছেন তাদেরই সহকর্মী। এ ঘটনায় আটজন আহত হয়েছেন। এরপর হামলাকারী নিজের দেহে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মণিপুরে এ ঘটনা ঘটে। পুলিশের বিশেষ ইউনিটের ওই সদস্যরা অশান্ত রাজ্যটিতে মোতায়েন ছিলেন।

দেশটির পুলিশের বরাতে ঘটনার বর্ণনা দিয়েছে হিন্দুস্তান টাইমস। কর্মকর্তারা জানিয়েছেন, ইম্ফল পশ্চিম জেলার লামসাং-এ অবস্থিত সিআরপিএফ ক্যাম্পে রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। ওই জওয়ান কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এফ-১২০ কোম্পানির সদস্য ছিলেন।

মণিপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইম্ফল পশ্চিম জেলার লামসাং-এ একটি সিআরপিএফ ক্যাম্পের ভেতরে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। একজন সিআরপিএফ জওয়ান গুলি চালিয়ে তার নিজের দুই সহকর্মীকে ঘটনাস্থলেই হত্যা করে এবং আটজনকে আহত করেন।

পরে সেই জওয়ান তার সার্ভিস অস্ত্র দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। কেন তিনি এমন সহিংস পদক্ষেপ নিলেন তার বিস্তারিত এখনও জানা যায়নি। খবর পেয়ে মণিপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআরপিএফ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

তবে এ ঘটনায় সিআরপিএফ চুপ। তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X