কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

আদালতে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ

আদালতে জুতা নিক্ষেপ
আদালতের এজলাসের প্রতীকী ছবি : সংগৃহীত

আদালতে এক নারী বিচারককে লক্ষ্য করে জুতো নিক্ষেপ করেছেন আসামি। একটুর জন্য সেই জুতা বিচারকের গায়ে লাগেনি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের হায়দরাবাদের রঙ্গা রেড্ডি জেলা আদালতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে আগের এক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন ওই বিচারক। এ ক্ষোভে বিচারককে কাছাকাছি পেয়ে তার দিকে জুতা ছুড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, বিচারককে আরও লাঞ্ছিত করার পরিকল্পনা ছিল আসামির। কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে আসামিকে ধরে ফেলেন আদালতে উপস্থিত পুলিশ ও আইনজীবীরা। এ সময় তাকে মারধরও করা হয়।

জানা গেছে, এর আগে ওই লোক খুনের চেষ্টার সঙ্গে জড়িয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ আদালতে হাজির করে। ফলে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। কিন্তু তিনি এ রায়ে ক্ষোভে ফুঁসছিলেন। ঘটনার দিন অপর এক মামলায় ওই বিচারকের এজলাসে আসামিকে হাজির করা হয়। এজলাসে পৌঁছেই বিচারককে দেখে উত্তেজিত হয়ে পড়েন আসামি। তিনি নিজের পা থেকে জুতা খুলে ছুড়ে মারেন বিচারকের দিকে।

রঙ্গা রেড্ডি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা করেছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওয়াই কোন্ডাল রেড্ডি বলেন, ‘বিচারকের ওপর এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করছি। ঘটনার প্রতিবাদে শুক্রবার আমরা আদালতের কাজকর্ম বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। আসামির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X