কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে মদ এখন আরও সস্তায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে এক ধাক্কায় বিদেশি মদের শুল্ক ৬৬ দশমিক ৬ শতাংশ কমানো হয়েছে। ফলে দেশটিতে বিদেশি মদ এখন আরও সস্তায় পাওয়া যাবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের মধ্যেই এ খবর এসেছে। আমেরিকার জনপ্রিয় বারবন হুইস্কির ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পেছনে কারণ কী

সংবাদ সংস্থার খবর অনুসারে, মোদীর এবারের সফরে শুল্কের প্রসঙ্গটি মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট পরিষ্কারভাবে জানিয়েছেন, ভারত আমেরিকার ওপরে যে হারে শুল্ক বসায়, আমেরিকাও এবার থেকে ভারতীয় পণ্যে সেই হারেই শুল্ক বসাবে।

ট্রাম্পের ওই ঘোষণার আগেই আমেরিকার জনপ্রিয় হুইস্কির ওপর ৬৬ শতাংশ ছাড়ের ঘোষণা করে কাস্টম ডিউটি বা আমদানি শুল্ক বিভাগ।

এতদিন বারবন হুইস্কির ক্ষেত্রে ভারত ১৫০ শতাংশ শুল্ক নিত। এখন তা ৬৬ দশমিক ৬ শতাংশ কমানো হলো। সার্বিকভাবে এই জনপ্রিয় বিদেশি হুইস্কির দাম অনেকটাই কমেছে। তবে বিদেশ থেকে আমদানি করা বাকি মদের ক্ষেত্রে আমদানি শুল্ক অপরিবর্তিতই থাকছে (১০০ শতাংশ)।

প্রসঙ্গত, কর্ন বা ভুট্টার দানা দিয়ে তৈরি আমেরিকার এই জনপ্রিয় বারবন হুইস্কির চাহিদা ভারতে বরাবরই রয়েছে। গত আর্থিক বর্ষে ২৫ লাখ ডলারের বারবন হুইস্কি আমদানি করেছিল ভারত। সূত্র: দ্য ওয়াল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১০

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১১

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১২

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৩

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৪

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৫

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৬

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৭

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৮

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৯

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

২০
X