বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইস্যুতে ইসকন নেতা গেলেন ভারতের সুপ্রিম কোর্টে, অতঃপর...

ভারতের সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত
ভারতের সুপ্রিম কোর্ট। ছবি : সংগৃহীত

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও নিপীড়ন হচ্ছে দাবি করে তা বন্ধে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন এক ইসকন নেতা। ভারত সরকারকে তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে করা তার আবেদন সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। খবর ইন্ডিয়া টুডের।

ইসকন মন্দির স্টিয়ারিং বোর্ডের ভাইস চেয়ারম্যান ও লুধিয়ানার ভগবান জগন্নাথ রথযাত্রা মহোৎসব কমিটির চেয়ারম্যান রাজেশ ধান্ডা পিটিশনটি করেন।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছেন এবং বলেছেন, আদালত কীভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে পারে। বেঞ্চ আরও মন্তব্য করেছে, আদালতের পক্ষে এ ধরনের বিষয়ে হস্তক্ষেপ করা অত্যন্ত অদ্ভুত হবে।

প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘এটা আমাদের জন্য মোটেও নয়। আপনার কি মনে হয় সরকার এটা সম্পর্কে অবগত নয়? এই আদালত কীভাবে এ বিষয়ে মন্তব্য করতে পারে?’

আবেদনে ভারতের নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯-এর অধীনে ‘কাট-অফ ডেট’ বাড়ানোরও দাবি করা হয়েছে, যাতে সাম্প্রতিক শত্রুতার কারণে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আরও অনুরোধ করা হয়েছে, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে হিন্দু সংখ্যালঘুদের সাহায্য ও সহায়তা প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X