কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১০:৩৮ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

গন্ডার বাড়ছে পশ্চিমবঙ্গে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা ক্রমেই বৃদ্ধির কারণে বিচরণভূমি বাড়ানো হচ্ছে। নতুন করে উত্তরের এই জাতীয় উদ্যানে ৩০০ হেক্টর জমিতে গন্ডারের জন্য তৃণভূমি তৈরি হচ্ছে। আজ সোমবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, জলদাপাড়ায় দ্রুত গন্ডারের সংখ্যা বাড়ছে। সবশেষ শুমারিতে উত্তরের এই জাতীয় উদ্যানে ২৯২টি গন্ডার পাওয়া গেছে। এদের মধ্যে ১০১টি পুরুষ এবং ১৩৪টি স্ত্রী গন্ডার ছিল।

জলদাপাড়া জাতীয় উদ্যানের আয়তন প্রায় ২১৬ বর্গ কিলোমিটার। এই বনাঞ্চলের প্রায় অর্ধেক এলাকায় গণ্ডারের বসবাসের পরিবেশ রয়েছে। কিন্তু গণ্ডারের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় সেখানে বিচরণভূমি বৃদ্ধি করা হচ্ছে। দুই মাস আগে এই কাজ শুরু হয়েছে। বর্তমানে তৃণভূমি তৈরির কাজ শেষের দিকে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে এই তৃণভূামি গণ্ডারে জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও সন্দীপ বেরওয়াল জানান, জলদাপাড়া জাতীয় উদ্যানের উদ্যানে প্রায় ৩০০ হেক্টর জমিকে গন্ডারের বসবাসের উপযোগী করে গড়ে তোলার কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X