কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:৫৮ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে এবার ব্রিটিশ নারীকে ধর্ষণ

ভারতীয় পুলিশ। ছবি : সংগৃহীত
ভারতীয় পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতে এক ব্রিটিশ নারী ধর্ষণের শিকার হয়েছেন। দিল্লির একটি হোটেলে তাকে ধর্ষণা করা হয়। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি নারী পর্যটক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় দেশটিতে থাকা বিদেশি পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ভয়াবহ এ ঘটনার পর বহু বিদেশি পর্যটক ঐতিহাসিক পর্যটন স্থান হাম্পি ছেড়ে চলে গেছেন। এরই মধ্যে আবারও বিদেশিকে ধর্ষণের খবর এলো।

এনডিটিভির প্রতিবেদন মতে, ইনস্টাগ্রামে কৈলাস নামের এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয় ব্রিটিশ নারীর। এ সূত্রে ওই নারী দেখা করতে ভারতে আসেন। কিন্তু বন্ধুত্বের অমর্যাদা করেন কৈলাস। মহিপালপুরের একটি হোটেলে ধর্ষণ করা হয় ওই ব্রিটিশ নারীকে। পুলিশ অভিযুক্ত কৈলাসকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে এবং তার বন্ধু ওয়াসিমের বিরুদ্ধে যুক্তরাজ্যের পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই নারী মহারাষ্ট্র এবং গোয়াতে ছুটি কাটাতে ভারতে এসেছিলেন। তিনি সেখান থেকে কৈলাসকে ফোন করে তার সাথে যোগ দিতে বলেন। কৈলাস জানান, তিনি ভ্রমণ করতে পারবেন না এবং নারীকে দিল্লিতে আসতে বলেন। ভুক্তভোগী মঙ্গলবার দিল্লিতে পৌঁছে মহিপালপুরের একটি হোটেলে অবস্থান করছিলেন। তিনি কৈলাসকে ফোন করে সেখানে দেখা করতে বলেন। কৈলাস তার বন্ধু ওয়াসিমকে সাথে নিয়ে হোটেলে যান। সেখানে তারা গল্প করে সময়ক্ষেপণ করতে থাকেন। এরপর রাত গড়ালে কৈলাস ওই নারীকে ধর্ষণ করেন।

পরের দিন সকালে ভুক্তভোগী বসন্ত কুঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ ব্রিটিশ হাইকমিশনকে ঘটনাটি জানায় এবং তারাও ব্রিটিশ নাগরিককে সহায়তা করছে।

জানা গেছে, কৈলাস একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ভুক্তভোগী পুলিশকে জানান, কৈলাস ইংরেজি বলতে পারেন না। ইনস্টাগ্রামে যোগাযোগ করার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করতেন অভিযুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X