কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সামনে কান ধরে উঠ-বস করলেন প্রধান শিক্ষক

কান ধরে উঠ-বস করেন প্রধান শিক্ষক। ছবি : সংগৃহীত
কান ধরে উঠ-বস করেন প্রধান শিক্ষক। ছবি : সংগৃহীত

স্কুলের শিক্ষার্থীদের তিনি বহু বার মন দিয়ে পড়াশোনা করার কথা বলেছেন। তারা যেন স্কুলের নিয়মকানুন মেনে চলে, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে শিক্ষাকে যাপন করে। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। শিক্ষার্থীরা পড়াশোনায় মনযোগী না হওয়ায় নিজেই সবার সামনে কান ধরে ওঠ-বস শুরু করেন প্রধান শিক্ষক।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘এই সমস্যাটা তোমাদের, না কি আমাদের; কোথাও ভুল হচ্ছে? তোমরা যদি বলো যে শিক্ষকরা নিজেদের কর্তব্য পালন করছেন না, তা হলে আমি মাথা নত করতে রাজি। কান ধরে সকলের সামনে ওঠ-বস করছি।’

এর পর তিনি হাতজোড় করেন এবং কান ধরে ওঠবোস করতে শুরু করেন। শিক্ষকের এই অবস্থায় লজ্জায় পড়ে যায় শিক্ষার্থীরা। তারা প্রধান শিক্ষককে হাতজোড় করতে এবং কান ধরে ওঠ-বস করতে মানা করে।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয় নগর জেলার একটি বিদ্যালয়ে। শিক্ষার্থীদের জন্য শিক্ষকের এই পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও ওই শিক্ষকের প্রশংসা করেছেন। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, একজন শিক্ষক ছাত্রদের প্রতি কতটা আন্তরিক হলে এমন কাজ করেন। সত্যিই এই প্রধান শিক্ষক প্রশংসার দাবি রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১০

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১১

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১২

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৩

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৪

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৫

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৬

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৭

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৮

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

২০
X