কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতের চন্দ্রযান-৩ অবতরণের ১৫ মিনিটে কী কী হবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অপেক্ষার অবসান হতে আর দেরি নেই। বুধবারই চাঁদের মাটিতে পাখির পালকের মতো ভেসে ভেসে নামবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। তার মাধ্যমেই চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে চলেছে ভারত।

ইসরো আগেই ঘোষণা করেছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করবে বিক্রম। মঙ্গলবার তারা টুইট করে জানিয়েছে, এখনও পর্যন্ত সব পরিকল্পনা অনুযায়ীই চলছে। বিক্রমের গতিবিধির দিকে অনবরত নজর রাখা হয়েছে। সঠিক সময়েই বিক্রম অবতরণ করতে চলেছে বলে আশাবাদী ইসরো।

ল্যান্ডার বিক্রম আগেই মূল মহাকাশযানের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেটি চাঁদের মাটি থেকে ২৫ কিলোমিটার উচ্চতায় ভাসছে। বুধবার (২৩ আগস্ট) ধাপে ধাপে ল্যান্ডারের উচ্চতা কমানো হবে। তার সঙ্গে ভারসাম্য অনুযায়ী কমবে বিক্রমের গতিও। বর্তমান অবস্থান থেকে চাঁদের বুকে পা রাখতে বিক্রমের ১৫ মিনিট সময় লাগবে।

প্রথম ধাপে বিক্রমকে ৭.৪ কিলোমিটার উচ্চতায় নামিয়ে আনা হবে। এই সময়ে ল্যান্ডারের গতি থাকবে সেকেন্ডে ৩৫৮ মিটার। এতে সময় লাগবে সাড়ে ১১ মিনিট। এর পরের গন্তব্য চাঁদ থেকে ৬.৮ কিলোমিটার উচ্চতা। এই ধাপে বিক্রমের গতি আরও কমিয়ে আনা হবে। তখন তার গতি হবে সেকেন্ডে ৩৩৬ মিটার। এর পর চাঁদ থেকে বিক্রমের উচ্চতা কমে হবে ৮০০ মিটার। তখন তার গতি আরও কিছুটা কমানো হবে। এই পর্যায়ে লেজার রশ্মির ব্যবহার করবে ল্যান্ডার। চাঁদের মাটিতে লেজার রশ্মি ফেলে সেন্সরের মাধ্যমে অবতরণের জন্য উপযুক্ত ভূমি খুঁজবে বিক্রম। তার পর ধীরে ধীরে উচ্চতা আরও কমানো হবে। ৮০০ থেকে ১৫০ মিটার উচ্চতায় নামার পথে বিক্রমের গতি থাকবে সেকেন্ডে ৬০ মিটার। তার পর ১৫০ থেকে ৬০ মিটারে নামার সময়ে এই গতি হবে ৪০ মিটার প্রতি সেকেন্ড। ৬০ থেকে ১০ মিটারে নামতে গিয়ে বিক্রমের গতি থাকবে ১০ মিটার প্রতি সেকেন্ড। এর পর চাঁদের মাটিতে সফ্‌ট ল্যান্ডিং করবে ল্যান্ডারটি। শেষ মূহূর্তে তার বেগ হবে সেকেন্ডে ১.৬৮ মিটার।

অবতরণের এই শেষ পর্যায়টিই সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। চার বছর আগে ঠিক এখানে এসেই থেকে গিয়েছিল ভারতের চাঁদ ছোঁয়ার স্বপ্ন। ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। এ বার অবশ্য সব রকম সম্ভবনার কথা মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ইসরো। বিশেষ সেন্সর বসানো হয়েছে বিক্রমে। রয়েছে প্রচুর ক্যামেরা। ইসরোর দাবি, সেন্সরগুলো কাজ করা বন্ধ করে দিলেও বিক্রম চাঁদে নামবে। সে ভাবেই ল্যান্ডারটিকে তৈরি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X