কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১০:৪১ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

চাঁদের বুকের সেই জায়গাটির নাম দিল ভারত

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতীয় চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের বুকে প্রথমবারের মতো যেখানে পা রেখেছে সে জায়গাটির নামকরণ করেছে ভারত। এখন থেকে চাঁদের দক্ষিণ মেরুর ওই জায়গাটির নাম হবে ‘শিব শক্তি’ পয়েন্ট।

আজ শনিবার (২৬ আগস্ট) বেঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ সংস্থা ইশরোর বিজ্ঞানীদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই নামকরণ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর শেষে ভারতের সফল চন্দ্রাভিযানের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে বেঙ্গালুরুতে যান তিনি।

মোদি বলেন, আজকের সম্মেলন চাঁদের বুকে অবতরণের স্থানের নামকরণের সম্মেলন। বিক্রম ল্যান্ডার যেখানে পা রেখেছে তার নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই স্থানটির নাম এখন থেকে শিব শক্তি পয়েন্ট।

তিনি বলেন, শিব শক্তি নামের শক্তি এসেছে নারী বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম, অনুপ্রেরণা ও ক্ষমতায়ন থেকে।

এ ছাড়া ২০১৯ সালে চন্দ্রযান-২ যেখানে বিধ্বস্ত হয়েছিল সে স্থানটির নাম ‘তেরাঙ্গা’ পয়েন্ট রেখেছে ভারত। একই সঙ্গে ২৩ আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে উদযাপনের ঘোষণা দিয়েছেন মোদি। তিনি বলেন, ‘এই দিবসটি বিজ্ঞান ও প্রযুক্তি উদযাপনের একটি দিন হবে। দিনটি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

এর আগে ভারতের তৈরি চন্দ্রযান-৩ গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ০২ মিনিটে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করে। এর মাধ্যমে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে চন্দ্রযানের অভিযানে সফল হলো ভারত। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১০

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১১

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১২

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৩

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৫

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৬

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৭

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৮

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৯

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

২০
X