কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০১:৫৯ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আবারও ভারতে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

যুদ্ধ বিমানটি গুজরাটের জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুভারদা গ্রামের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। ছবি : সংগৃহীত
যুদ্ধ বিমানটি গুজরাটের জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুভারদা গ্রামের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়। ছবি : সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) রাতে প্রশিক্ষণ বিমানটি দেশটির গুজরাটের জামনগর বিমানবাহিনী স্টেশনের কাছে বিধ্বস্ত হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রশিক্ষণ বিমানটি জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুভারদা গ্রামের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার আগে বিমানে থাকা দুই পাইলটের মধ্যে একজন নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে অপর পাইলটকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়।

ওই কর্মকর্তা আরও জানান, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে বিমানে থাকা দ্বিতীয় পাইলটকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং এরপরই দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন।

দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে এ ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১১

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১২

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৩

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৪

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৫

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৭

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৮

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৯

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X