সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৮:০৩ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ছবি : সংগৃহীত
আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাট উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

আবহাওয়া বিভাগ বলছে, আজ মধ্যরাত পর্যন্ত তাণ্ডব চালাবে ‘বিপর্যয়’। এর গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার।

আবহাওয়া বিভাগ জানিয়েছিল, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ বৃহস্পতিবার রাতের মধ্যে গুজরাটের জাখাউ বন্দর অতিক্রম করবে।

এর আগে গুজরাট উপকূল থেকে প্রায় এক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করা হয়।

ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছিল, ঘূর্ণিঝড়ের প্রভাবে কুচ, দেবভূমি দ্বারকা ও জামনগর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

ক্ষয়ক্ষতি রোধে ব্যাপক প্রস্তুতি

আগাম প্রস্তুতির অংশ হিসেবে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (এনডিআরএফ) ১৮টি টিম, এসডিআরএফের ১২টি টিম, স্টেট রোড অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের ১১৫টি এবং স্টেট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ৩৯৭টি টিম উপকূলীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ৭৬টি ট্রেনযাত্রা বাতিল করা হয়েছে। গুজরাটে দুটি বিখ্যাত মন্দিরে কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া উদ্ধারকাজ পরিচালনা নিয়ে পৃথক পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উপকূলীয় এলাকা থেকে কমপক্ষে ৮২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

১০

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

১১

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

১২

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১৩

স্পেনের গোল কেন বাতিল হলো!

১৪

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১৫

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১৬

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১৭

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৮

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৯

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

২০
X